বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন হবে: রেলওয়ে মহাপরিচালক
logo

সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন হবে: রেলওয়ে মহাপরিচালক

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বলেছেন, নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে দ্রুত মেডিকেল কলেজে রূপান্তর করা হবে। 

প্রকল্পটি চলমান রয়েছে বলে জানান। শনিবার (৩০ আগস্ট) রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে ষ্টেশন ও রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ওই কথা বলেন। 

এসময় তাঁর সাথে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) সাদেকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ, রেলকারখানার কার্যব্যস্থাপক মমতাজুল ইসলাম, রেলের বিভাগীয় মেডিকেল কর্মকর্তা ডা. আনিসুল হক সহ অনেক কর্মকর্তা। 

মহাপরিচালক আফজাল হোসেন আরও বলেন, এরই মধ্যে আমরা সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে জেনারেল হাসপাতালে পরিণত করে সর্বসাধারণের চিকিৎসা সেবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়াও রেলওয়ে কারখানাটি আধুনিকায়ন করে জনবল নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানান। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলের জনবল নিয়োগে আমরা কাজ করছি। দ্রুত সমস্যার সমাধান হবে। স্প্রিং সঙ্কটের কারণে কোচগুলো মেরামত করতে সমস্যা হচ্ছে। 

তিনি এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সৈয়দপুর রেলওয়ে স্টেশনও আধুনিকায়ন করা হবে। যাত্রীরা যাতে তাদের যাত্রায় সমস্যার সম্মুখীন না হয় এজন্য সকল পরিকল্পনা ও হাতে নেয়া হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন