বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের উন্নীত করতে চাইছি: চেয়ারম্যান বেবিচক
logo

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের উন্নীত করতে চাইছি: চেয়ারম্যান বেবিচক

উত্তরের জনপদের সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাইছি। বিমানবন্দর যাত্রীদের সেবার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক যোগাযোগও এগিয়ে নিতে হবে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ (বিমানবন্দর নিরাপত্তা অনুশীলন) ২০২৫ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল দপ্তরের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এসব কথা বলেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার এ্যনেক্স ১৭’র আয়োজন বাধ্যতামূলক।

অনুষ্ঠানের অনসীন কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, এ ধরনের মহড়া শুধু দুর্বলতাগুলো শনাক্ত করে না। বরং বিভিন্ন সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করে। 

সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। মহড়ার সফলতা, সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার এটি দৃষ্টান্ত। এমন অনুশীলন প্রক্রিয়ার মাধ্যমে অনভিপ্রেত ঘটনার দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। 

অংশিজনদের প্রস্তুতি ও দক্ষতা প্রত্যক্ষ করে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন।এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান। ওই অনুষ্ঠানে অংশ নেয়া অন্য সংস্থাগুলো হলো সেনাবাহিনী, বিমান বাহিনী, র‌্যাব, এপিবিএন, পুলিশ, আনসার, চিকিৎসক ও নার্স।

অনুষ্ঠানে প্রথম শ্রেণির জাতীয় দৈনিক ও পোর্টালের সাংবাদিকের না ডেকে অক্ষত ও অপরিচিত পত্রিকার সাংবাদিকদের ডাকাতে সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাপক প্রচার-প্রচারণা চাননা বলে এ ধরণের দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন