বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সৈয়দপুেরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার
logo

সৈয়দপুেরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল মাদক ব্যবসায়ী ফারুক ও তার স্ত্রী মুক্তাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে শহরের কয়ানিজপাড়া এলাকার মাদক ব্যবসায়ী শফিক, মাসুদ, বাবু ও ফারুকের বাড়িতে অভিযান চালায়। এতে সবাই পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী দম্পতি ফারুক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় ।  

এলাকাবাসী জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা সৈয়দপুর শহরসহ নীলফামারী জেলা সহ বিভিন্ন উপজেলায় মাদক সরবরাহ করে আসছিলো। তারা মাঝে মধ্যে ধরা পড়লেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে এসে আবার পুর্বের ব্যবসা শুরু করে দেয়। এতে এলাকার উঠতি যুবকরা বিপথে যাচ্ছিল। বেড়েছিল চুরি চামারি। ওই দুই মাদক বিক্রেতাকে দীর্ঘদিন জেল হাজতে আটক করে রাখলে এলাকা বাসী শান্তিতে ঘুমাতে পারবে বলে জানান তারা। 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩০ মে) দুপুরের আগেই গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। ৩১ মে শনিবার থেকে সেনাবাহিনীর সাথে পুলিশ ও মাদক বিক্রেতা ও অনলাইন জুয়ারিদের বিরুদ্ধে কঠোর ভুমিকা রাখবেন বলে জানান তিনি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন