বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শনিবার দেশের সব খোলা থাকবে
logo

শনিবার দেশের সব খোলা থাকবে

দেশের ব্যাংকিং কার্যক্রম ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১ জুন থেকে স্বাভাবিকভাবে ব্যাংকগুলো খুলবে।

তবে ঈদের আগে সাপ্তাহিক বন্ধের দিন হলেও আগামীকাল শনিবার দেশের সব ব্যাংকের শাখা খোলা থাকবে এবং স্বাভাবিক সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে। রোববারও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধ সহজ করতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প-সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো আগামী সোম ও মঙ্গলবার সীমিত পরিসরে খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করা যাবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলোতে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিসও ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

খুঁজুন