বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে নিরপেক্ষভাবে কাজের চেষ্টা করেছি: সিইসি
logo

সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে নিরপেক্ষভাবে কাজের চেষ্টা করেছি: সিইসি

সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে দাবি আপত্তির শুনানি শুরু হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া- ২, ৩ ও ৫ আসনের সীমানা নিয়ে শুনানির মধ্য দিয়ে শুনানি শুরু হয়। শুনানিতে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত কৌশলী উপস্থিত রয়েছেন।

শুনানি শুরুর প্রাক্কালে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।’

ইসি সচিব জানান, রোববার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা- ৬, ৯, ১০ ও ১১; বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি আবেদনের শুনানি শুরু হবে।

৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। এবং বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টির প্রস্তাব করা হয়।

১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। আজ রোববার থেকে শুরু হওয়া এই শুনানি চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। এই চারদিন দাবি-আবেদন নিষ্পত্তি করে ৩০০ আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

শুনানি উপলক্ষে নির্বাচন ভবনে আজ রোববার সকাল থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়। নিয়ম মেনে আবেদনকারীদের নির্বাচন ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন