বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধিবেশনের শুরুতে নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে সংসদে কোরআনের আয়াত ও হজরত আবু বকর (রা.)-এর শাসনামলের উদাহরণ তুলে ধরায় তাকে ধন্যবাদ জানান।
ডেপুটি স্পিকারের নিরপেক্ষতার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ এমনই একটি সংসদ প্রত্যাশা করে, যা হবে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তিনি উল্লেখ করেন, ডেপুটি স্পিকারের চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ন্যায়বিচারের বার্তা প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, ডেপুটি স্পিকার যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন এবং যার যা প্রাপ্য তা নিশ্চিত করেন, তবে বিরোধী দল তার সব যৌক্তিক পদক্ষেপে সহযোগিতা করবে।
মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক—এ কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ডেপুটি স্পিকার যদি কোনো ভুল করেন, তবে তা গঠনমূলকভাবে সংশোধনে সহযোগিতা করবে বিরোধী দল।
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধী নেতা
সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধী নেতা
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনের শুরুতে নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে সংসদে কোরআনের আয়াত ও হজরত আবু বকর (রা.)-এর শাসনামলের উদাহরণ
তুলে ধরায় তাকে ধন্যবাদ জানান। ডেপুটি স্পিকারের নিরপেক্ষতার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ এমনই একটি সংসদ প্রত্যাশা করে, যা হবে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তিনি উল্লেখ করেন, ডেপুটি স্পিকারের চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ন্যায়বিচারের বার্তা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন, ডেপুটি স্পিকার যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন এবং যার যা
প্রাপ্য তা নিশ্চিত করেন, তবে বিরোধী দল তার সব যৌক্তিক পদক্ষেপে সহযোগিতা করবে। মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক—এ কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ডেপুটি স্পিকার যদি কোনো ভুল করেন, তবে তা গঠনমূলকভাবে সংশোধনে সহযোগিতা করবে বিরোধী দল। শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত