বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার কথা জানালেন ডা. জুবাইদা রহমান
logo

সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার কথা জানালেন ডা. জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান জানিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা, জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার কথা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিরঝিলের অ্যাস্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। জুবাইদা রহমান বলেন, আমাদের সমস্যা অনেক। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।’ বিএনপির সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি করে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই। এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। 

সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে জুবাইদা রহমান বলেন, ‘আমরা সমাতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই।’ দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী। এ সময় জানানো হয়, আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিএনপি। যেখানে সব শ্রেণিপেশার মানুষের সমস্যা চিহ্নিত করে, তা থেকে সমাধানের রূপরেখা থাকবে।

খুঁজুন