বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা ৩ বছরের সাজাপ্রাপ্ত মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
আজ বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গতকাল মঙ্গলবার (১৩ মে) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানকে আপিলের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। এ জন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা চেয়ে তার করা আবেদন মঞ্জুর করেন আদালত।
বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জুবাইদা রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এস এম শাহজাহান এবং আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভূইয়া শুনানিতে ছিলেন। দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান শুনানিতে ছিলেন।
পরে আইনজীবী কায়সার কামাল গণমাধ্যশকে বলেন, ‘আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে আবেদনটি করা হয়। আইন ও বিধি অনুসরণ করে আপিল করা হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব