বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
শিক্ষা স্কুলে ঈদের ছুটি কবে, জানাল মাউশি
logo

স্কুলে ঈদের ছুটি কবে, জানাল মাউশি

আগামী ৮ মার্চ থেকেই স্কুলে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো রমজান বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তা স্থগিত হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘হাইকোর্টের আগের নির্দেশনা স্থগিত হয়ে যাওয়ায় স্কুলের ক্লাস কার্যক্রম যথাযথভাবে চলবে। ৭ মার্চ পর্যন্ত ক্লাস হবে। ৮ মার্চ থেকে স্কুলে ঈদের ছুটি শুরু হবে।’

এর আগে গত রোববার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে।

তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদরাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে।

এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

খুঁজুন