বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন সজল ও নাদিয়ার ‘বর্ষা বিহনে’
logo

সজল ও নাদিয়ার ‘বর্ষা বিহনে’

আসছে হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটক "বর্ষা বিহনে"। রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রচারিত হবে এশিয়ান টিভিতে ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি মুক্তি দেয়া হবে।

নাটকটিতে অভিনয় করেছেন সজল নূর, সালহা খানম নাদিয়া, সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল।

আর এন এন প্রডাকশন নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা মোমেন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সায়েরা সান-উম নুসাকা। আবহ সংগীত ওয়ালিদ আহমেদ, চিত্রগ্রহণে হাসান জুয়েল, কালার ও এডিটিং করেছেন যথাক্রমে আশিকুজ্জামান অপু ও সজিবুজ্জামান দীপু। ভিএফএক্স ও পোস্ট-প্রডাকশনে কাজ করেছেন নীল।

সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত "বর্ষা বিহনে" নাটকের গল্প আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এটি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন