খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রোববার ১৫ মার্চ বিকাল ০৩ টা ৩০ মিনিটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (CVA) বিষয়ক একটি প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি উন্নত জাতি গঠনে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিশু সুরক্ষায় গৃহীত যেকোনো উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
এসময় কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ: ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান:
ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, অফিসার্স ইনচার্জবৃন্দ, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজারসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন বিষয়ক প্রারম্ভিক সভায় কেএমপি কমিশনার
শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন বিষয়ক প্রারম্ভিক সভায় কেএমপি কমিশনার
খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রোববার ১৫ মার্চ বিকাল ০৩ টা ৩০ মিনিটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (CVA) বিষয়ক একটি প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান,
বিপিএম-সেবা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি উন্নত জাতি গঠনে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিশু সুরক্ষায় গৃহীত যেকোনো উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা
অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। এসময় কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ: ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান: ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, অফিসার্স ইনচার্জবৃন্দ, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজারসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত