গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, “যারা শিশুদের নির্যাতন বা ধর্ষণ করে, তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে বেগম খালেদা জিয়ার আমলে মৃত্যুদন্ডের বিধান করা হয়েছে। এরপরও আপনারা কী চান, সেটিও ভাবতে হবে।”
শুক্রবার (২২ মে) বিকেলে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রম সম্পূর্ণ আদালতের বিষয় এবং সরকার চায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত হোক।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, নিজ দলের কিংবা বিরোধী দলের, সবার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার সন্ত্রাস, মাদক ও মব সংস্কৃতি
নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার দায়িত্ব গ্রহণের ১৮ দিনের মধ্যেই “ফ্যামেলি কার্ড” কার্যক্রম চালু করেছে। আগামী ২৯ সালের মধ্যে দেশের ২ কোটি
পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় ১০ কোটি মানুষ বিভিন্ন ধরনের সরকারি সুবিধা পাবেন বলে জানান তিনি।
বক্তব্য শেষে ৫টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে ১৭ লাখ টাকা অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, হিলি সার্কেল এর সহকারী পুলিশ সুপার আ, ন, ম নিয়ামত উল্লাহ, হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির
হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর উপজেলা বিএনপির সহসভাপতি শাহীনুর ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি
পারুল নাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিশু নির্যাতন ও ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড: সমাজকল্যাণ মন্ত্রী
শিশু নির্যাতন ও ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড: সমাজকল্যাণ মন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, “যারা শিশুদের নির্যাতন বা ধর্ষণ করে, তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে বেগম খালেদা জিয়ার আমলে মৃত্যুদন্ডের বিধান করা হয়েছে। এরপরও আপনারা কী চান, সেটিও ভাবতে হবে।” শুক্রবার (২২ মে) বিকেলে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত
করেন। তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রম সম্পূর্ণ আদালতের বিষয় এবং সরকার চায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত হোক। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, নিজ দলের কিংবা বিরোধী দলের, সবার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার সন্ত্রাস, মাদক ও মব সংস্কৃতিনির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার দায়িত্ব গ্রহণের ১৮ দিনের মধ্যেই “ফ্যামেলি কার্ড” কার্যক্রম চালু করেছে। আগামী ২৯ সালের মধ্যে দেশের
২ কোটিপরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় ১০ কোটি মানুষ বিভিন্ন ধরনের সরকারি সুবিধা পাবেন বলে জানান তিনি। বক্তব্য শেষে ৫টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে ১৭ লাখ টাকা অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, হিলি সার্কেল এর সহকারী পুলিশ সুপার আ, ন, ম নিয়ামত উল্লাহ, হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরহোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর উপজেলা বিএনপির সহসভাপতি শাহীনুর ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতিপারুল নাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত