বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজগঞ্জে যমুনা নদীল পানি বৃদ্ধি অব্যাহত
logo

সিরাজগঞ্জে যমুনা নদীল পানি বৃদ্ধি অব্যাহত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদীর তীরবর্তী নি¤œ এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর- এই পাঁচটি উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমি প্লাবিত হতে শুরু করাতে  নিম্নাঞ্চলের ফসলি জমিতে পানি প্রবেশ করছে।। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসেন,আজ বুধবার সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে উত্তরের উপজেলা কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২৬১ সেন্টিমিটার নিচদিয়ে প্রবাহিত হচ্ছে। 
সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে আরও কয়েক দিন নদীর পানি বাড়তে পারে। পানি বাড়লেও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বন্যার কোনো শঙ্কা নেই। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন