বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজগঞ্জে সাড়ে ৩১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,আটক ২
logo

সিরাজগঞ্জে সাড়ে ৩১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,আটক ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাড়ে ৩১ কেচি ওজনের মূল্যবান কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র‍্যাব- ১২। এ ঘটনায় দুই মুর্তি পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে র‍্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) এবং নওগাঁর মধ্যপাড়া গ্রামের শাহিন আলম (৩০), তিনি আলমাছ আলীর ছেলে।

র‍্যাব জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় ২৪ ইঞ্চি উচ্চতা ও ১২ ইঞ্চি প্রস্থের একটি কষ্টি পাথরের মূর্তি। পাথরটির ওজন প্রায় ৩১ কেজি ৫৪০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা এই মূর্তিটি বিদেশে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। উদ্ধারকৃত মূর্তি ও আটককৃতদের উল্লাপাড়া থানায় হস্তান্তরসহ মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম এর নিকট,জব্দকৃত মুর্তির আনুমানিক বাজার মুল্য কত আর মুর্তিটি আসলেই কষ্টি পাথরের কিনা তা জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে তিনি র‌্যাবকে প্রশ্ন করেছিলেন কিন্তু কোন সদুত্তর পাননি। তাই তিনিও নিশ্চিত করে কিছিু বলতে পারছেননা। তবে মুর্তির সাথে আটক দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বরে নিশ্চিত করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন