বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন
সারাবাংলা সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগতার উদ্বোধন
logo

সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগতার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ:- সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে  উদ্বোধন হয়েছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট  প্রতিযোগিতা ২০২৪-২৫। 

বুধবার জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। 

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গণপতি রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরেএলাহী,প্রেসক্লাবের সভাপতি  মোঃ হারুন অর রশিদ খান হাসান, বিসিবির জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ ।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগতায় যে  চারটি  স্কুল অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, জাহান আরা হাই স্কুল,বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া হাই স্কুল। 

উদ্বোধনী খেলায় অংশ নিচ্ছে ভিক্টোরিয়া হাই স্কুল ও জাহান আরা হাই স্কুল। 

নির্ধারিত ৪০ ওভারের খেলায় ভিক্টোরিয়া হাই স্কুল টসে জয় লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

আম্পায়ারের দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ। স্কোরার রহমতুল্লাহ আকাশ ও হাবিব। 

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন