বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগের নিত্য পণ্য বিক্রি
logo

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগের নিত্য পণ্য বিক্রি

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ:- পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে খোলা বাজারে  ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয়  দ্রব্যাদি বিক্রি উদ্বোধন।

করা হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জের পৌর এলাকার ভাঙাবাড়ি মিলন মোড়ে ও বাজার স্টেশন রাোডের মুক্ত মঞ্চে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে খোলা বাজারে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, এনডিসি মারুফ আফজাল খান রাজন,প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও ক্রীড়া সংগঠক মোঃ আলামিন সেখ।

খোলা বাজারে বিক্রির জন্য পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণ করা হয়েছে, চিনি প্রতি কেজি এক'শ আঠারো টাকা,ছোলা প্রতি কেজি এক'শ আট টাকা,সয়াবিন তেল প্রতি লিটার এক'শ পচাত্তর টাকা,খেসারি ডাল প্রতি কেজি এক'শ আট টাকা, খেজুর প্রতি কেজি দুই'শ পঞ্চাশ টাকা ও তিন'শ বিশ টাকা ও বেসন প্রতিকেজি এক'শ ত্রিশ টাকা।

খোলা বাজারে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীব পণ্য বিক্রি কাজে সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবীরা

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন