বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজগঞ্জে হোটেল ও দোকান ভাংচুর,মুচলেকায় ছাড়া পেলেন ৩ সমন্বয়ক
logo

সিরাজগঞ্জে হোটেল ও দোকান ভাংচুর,মুচলেকায় ছাড়া পেলেন ৩ সমন্বয়ক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি খাবার হোটেল ও মুদি দোকান ভাংচুর করায় নাটোর সদরের ৩ সমন্বয়ককে আটকের পর মারধর করে পুলিশে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় হোটেল মালিকসহ ৩জন আহত হয়েছেন। পরে উভয়পক্ষের সমঝোতায় জরিমানা ও মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার ভোর ৬টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে এ ঘটনা ঘটে।

ছাড়া পাওয়া সমন্বয়করা হলেন, নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের আরশেদ আলীর ছেলে আমিনুল ইসলাম (২৫), মল্লিকহাটি গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৫) ও উপর বাজার এলাকার সেলিম রেজার ছেলে রেজা রাব্বানী হাবিব (২৪)।

এ বিষয়ে  ক্ষতিগ্রস্ত  আশা হোটেল এন্ড রেষ্টরেন্টের মালিক আলী আশরাফ জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় নতুন দলের আত্বপ্রকাশ অনুষ্ঠানে যাওয়ার পথে নাটোর থেকে আসা ছাত্র-জনতার ৩টি বাস হোটেলের সামনে থামানো হয়। এসময় হোটেল অভ্যন্তরের দোকানে কেক কেনা নিয়ে সমন্বয়কদের সাথে তর্কবিতর্ক হয় এবং তাৎক্ষনিক বিষয়টি মিমাংসা হয়ে যায়। কিন্তু ঢাকা থেকে ফেরার পথে শনিবার ভোর ৬টার দিকে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে হোটেলে ঢুকে হোটেল ও দোকান ভাংচুর করা হয়। বাধা দিলে এক কর্মচারী ও আমাকেসহ ৩জনকে মারধর করা হয়েছে। এরপর স্থানীয়রা এসে ৩ সমন্বয়ককে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে তাদের মারধর করে পুলিশে সোর্পদ করেন স্থানীয়রা।

এ বিষয়ে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, উভয়পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি মিমাংসা করা হয়েছে। শনিবার  বিকেলে  মুচলেকায় ৩ সমন্বয়ক ছেড়ে দেওয়া হয়। ভাংচুরের ক্ষতিপূরণ হিসেবে তাদের ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিমাংসা বৈঠকের সময় উভয়পক্ষের লোকজনসহ পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন