বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজগঞ্জে বাবা হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড
logo

সিরাজগঞ্জে বাবা হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড

বাবা হত্যা মামলার বাদী হয়েও পার পেলেন না ছেলে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাবাকে হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রবিবার  দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। মামলার অপর দুই আসামিকে তিন মাস করে সশ্রম কারাদন্ড দেওয়া হছে।

মৃত্যুদন্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবু সিরাজগঞ্জের সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, রেজাউল করিম লাবুর সৎ মা ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী মোছা. ইসমত আরা বেগম।

ওই আদালতের এপিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন