বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ গ্রেফতার
logo

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ গ্রেফতার

 নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার  রাতে ঢাকার তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আলী আহমেদ টুংকুর ছেলে।  

গ্রেফতারের তথ্য নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল শাহ জানান, কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তেজগাঁও থানার একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা ও একটি বিস্ফোরক মামলা রয়েছে। এসব মামলায় স্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে সিরাজগঞ্জে আনা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন