বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ব্যবসায়ীকে জরিমানা
logo

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ব্যবসায়ী কর্তৃক যথাযথভাবে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯ এর  ৩৮ ধারা এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন৷ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম বারী।

বুধবার ২৪ ডিসেম্বর বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার ও গোডাউন বাজার এবং সিরাজদিখান বাজারে সার ব্যবসায়ী এবং ডিলারগণের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন কালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: আবু সাইদ শুভ্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিরাজদিখান থানার এএসআই তাপস,এএসআই শরিফুল ইসলাম সহ একটি পুলিশের টিম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম বারী বলেন,সার ব্যবসায়ী ও ডিলারগণ কে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে কৃষকদের নিকট সার বিক্রয়ের ক্ষেত্রে দন্ডের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

খুঁজুন