বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ টি ড্রেজার বিকল ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট
logo

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ টি ড্রেজার বিকল ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ৪ টি ড্রেজার বিকল করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেন সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী।

বুধবার ১৬ জুলাই বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলাধীন মধ্যপাড়া, জৈনসার, মালখানগর ও  লতব্দী ইউনিয়নের তেলীপাড়া,নাটেশ্বর ,খিজিরপুর,   মৌজাস্থিত ৪ টি স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ-সময় সিরাজদিখান থানা পুলিশ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহায়তা করেন।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি ড্রেজার বিকল করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করি।

তিনি আরো বলেন জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন