একাধিক সড়ক,মেলা উদ্বোধন ও মাতা-পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অন্তবর্তী সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আগমন।পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে নিজ বাড়ি কুসুমপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে এসে তিনি সিরাজদিখান উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি পাওয়ার হাউজ সংলগ্ন আব্দুর রহমান কাল সড়ক,বিকালে ইছাপুরা ইউনিয়নের চম্পকদি নলীনীকান্ত ব্যানার্জী সড়ক,কুসুমপুর জাগরণী সংসদ ক্লাবের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন।এর আগে তিনি কুসুমপুর নিজ গ্রামে পিতা-মাতার কবর জিয়ারত করেন।সফর শেষে কুসুমপুর জাগরণী সংসদ ক্লাবে পারিবারিক সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ আনোয়ার পারভেজ, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য।
সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন সড়ক উদ্বোধন কবর জিয়ারতের
সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন সড়ক উদ্বোধন কবর জিয়ারতের
একাধিক সড়ক,মেলা উদ্বোধন ও মাতা-পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অন্তবর্তী সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আগমন।পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে নিজ বাড়ি কুসুমপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে এসে তিনি সিরাজদিখান উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের
কাকালদি পাওয়ার হাউজ সংলগ্ন আব্দুর রহমান কাল সড়ক,বিকালে ইছাপুরা ইউনিয়নের চম্পকদি নলীনীকান্ত ব্যানার্জী সড়ক,কুসুমপুর জাগরণী সংসদ ক্লাবের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন।এর আগে তিনি কুসুমপুর নিজ গ্রামে পিতা-মাতার কবর জিয়ারত করেন।সফর শেষে কুসুমপুর জাগরণী সংসদ ক্লাবে পারিবারিক সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ
সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ আনোয়ার পারভেজ, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত