বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে শিক্ষার্থীদের সংবর্ধনা,অভিভাবক সমাবেশ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষণ
logo

সিরাজদিখানে শিক্ষার্থীদের সংবর্ধনা,অভিভাবক সমাবেশ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান অর্ধ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ,জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ-২০২৫ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৪ আগষ্ট সকাল ১০ টার দিকে উপজেলায় মালখানগর ইউনিয়নে মালখানগর উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ-২০২৫ এবং অগ্নিনির্বাপক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে এসএসসিতে বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ। এ সময় জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়।  

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য,  মুন্সীগঞ্জ-০১ আসনের সাংগঠনিক অভিভাবক,  সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, স্পেন প্রবাসী ব্যবসায়ী শাহ আলম শেখ, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম,  সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার,  সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্কুলে শেখ মোঃ আব্দুল্লাহ'র নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে অগ্নি নির্বাপণ সরমঞ্জাদি বিতরণ ও সচেতনতামূলক অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ প্রদান করেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন