বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে শেখ মোঃ আব্দুল্লাহ্ এর সমর্থনে হিন্দুদের মহাসমাবেশ
logo

সিরাজদিখানে শেখ মোঃ আব্দুল্লাহ্ এর সমর্থনে হিন্দুদের মহাসমাবেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্ এর সমর্থনে সনাতনী (হিন্দুদের) মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৯ নভেম্বর বিকাল ৩ টার দিকে হিন্দু ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর শ্রী শ্রী রক্ষা কালীমন্দিরের নিকটস্থ রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের খেলার মাঠে মুন্সীগঞ্জ জেলা শাখার রামকৃষ্ণ তক্ত সেবাসংযের সভাপতি ও আলীআজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক ১ নং সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্।

জাতীয় ও স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ আলোচনা করেন।

এ-সময় উপস্থিত ছিলেন শ্রীনগর- সিরাজদিখান উপজেলা  হিন্দু ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ওবিএনপি,কৃষকদল,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,মহিল দল সহ অসংখ্য বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন