বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে রিকসাওয়ালার ছেলে মাদক ব্যবসায়ী জনি ৬ বছরের ব্যবধানে কোটিপতি
logo

সিরাজদিখানে রিকসাওয়ালার ছেলে মাদক ব্যবসায়ী জনি ৬ বছরের ব্যবধানে কোটিপতি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রিকসাওয়ালা রিপন শেখের ছেলে মাদক ব্যবসায়ী সিফাতুল ইসলাম জনি ৬ বছরের ব্যবধানে হয়েছেন কয়েক কোটি টাকার মালিক।করেছেন হিরনের খিলগাঁও ও ইছাপুরা গ্রামে দুইটি বাড়ি এবং কিনেছেন অনেক জমি।

গত ২০২৪ সালে ৫ আগষ্টের পরে বিএনপির নাম গায়ে মেখে জমি দখল,চাঁদাবাজি ও অর্থের বিনিময়ে বিচার সালিশ করে হয়ে উঠে বেপরোয়া আর কেহ যদি তার মাদক ব্যবসা ও অবৈধ কাজের প্রতিবাদ করে তাকে হতে হয় নির্মম হামলার শিকার।

জৈনসার ইউনিয়নের খিলগাঁও একটি মেলা অনুষ্ঠিত হয়েছে সে মেলা থেকে জনি ও তার লোকজন নাগরদোলা রাবার জাম্পিং ম্যাজিক নৌকা ইত্যাদি খেলনা সামগ্রী চুরি করে। এসব সামগ্রীর মালিক উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আলামিন চুরি হওয়া মালামাল গত ১০ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামে জনির কাছে ফেরত চাওয়ায় জনি ও সঙ্গীয় আট দশ জন মিলে হকিস্টিক ও লোহার রড দিয়ে আলআমিনের হাতে পায়ের পিটিয়ে হাড়ভাঙ্গা জখন করে। আহত আলআমিন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হিরনের খিলগাঁও গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে সৌদি প্রবাসী নুর হোসেন সিদ্দিক জানান,আজ থেকে ৬ বছর আগে শেখ জনিদের কিছুই ছিলনা আমার বাড়ির পাশে জনিদের বাড়ি তার বাপ শেখ রিপন রিকসা ব্যানগাড়ি চালাতো একটি দুচালা টিনের ঘর ছিলো এখন হিরনের খিলগাঁও বাড়ি ইছাপুরা বাড়ি,হিরনের খিলগাঁও কয়েকটি জমি বেলদারবাড়িও তার জমি রয়েছে। 

এরা পরিবারের সবাই মাদক ব্যবসা করে আজ তারা কয়েক কোটি টাকার মালিক হয়েছে।শেখ জনির স্ত্রী রেহেনা সুন্দরীর বাড়ি লতব্দী ইউনিয়নের রামান্দন সেখানেও তারা সপরিবার মাদক ব্যবসা করতো তাই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়। জনি একদিন রাত ১১ টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসে আমার স্ত্রী কে আমার বাড়ি সম্পত্তি লিখে দিতে বলে আমি তাতে রাজি না হলে আমাকে রাস্তাঘাটে ভয় ভীতি দেখায় ও প্রাননাশের হুমকি দেয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন