বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধষ ডাকাতি, আহত ২
logo

সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধষ ডাকাতি, আহত ২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বাড়িতে গভীর রাতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মুখোশধারী সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে মারধর করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। 

বুধবার ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে সরকার বাড়ী এ ঘটনা ঘটে । 

এ সময় ডাকাতরা শিপন সরকারকে(৩০) হাত-পা বেধে রাখে অপর দুই ভাই  শাকিল সরকার (৪০),শামীম সরকারকে (৩৭) চাপাদি দিয়ে কুপিয়ে আহত করে । গুরতর আহত দুই ভাই শাকিল সরকার ও শামীম সরকারকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে 

ডাকাতের কবলে পড়া মিপন সরকার জানায়, ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এসময় তারা  আমার হাত-পা বেধে মারধর করে আমার দুই ভাই শাকিল ও  শামীমকে অস্ত্রের মুখে জিম্মি করে চাপাতি দিয়ে শাকিলের মাথায় ও  শামীমের হাতে কোপ দেয় । ঘরের আসবাবপত্র তছনছ করে  ঘরে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি  নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.আবু বকর সিদ্দিক  বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন