ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের এনসিপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে—হাদি, হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’—সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও আধিপত্যবিরোধী রাজনীতির কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার, ঘটনার পেছনের ষড়যন্ত্র উন্মোচন এবং হত্যাকারীদের পালাতে সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ-সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. জুয়েল শেখ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক রাতুল হাসান শান্ত,উপজেলা বিএনপির সদস্য পিয়ার আলী মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সিফাতুল ইসলাম জনি, মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাকিন খান,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ ইসলাম, উপজেলা এনসিপির সদস্য মো. জেসন সিয়াম, আতিক মোড়ল, জুলাই আন্দোলনে আহত যুদ্ধ সোহাগ মাঝি, নাফিস আহমেদ নিশু, ছাত্র প্রতিনিধি সিয়াম শেখ ও তানভীর ইসলাম, ইছাপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুলতান শেখসহ বিভিন্ন রাজনৈতিক ও সাধারণ মানুষ।