বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে অবৈধ মাটি কাটার গডফাদার লতব্দী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার
logo

সিরাজদিখানে অবৈধ মাটি কাটার গডফাদার লতব্দী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে মাটি কাটার গডফাদার লতব্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন খান খোকন (৫৫) কে মাটিকাটার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

মোঃ শামসুদ্দিন খান খোকন লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ ফজলুল হক সন্ত্রাসী বিরোধী মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে প্যানেল চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালন করে আসছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী এলাকায় মোনাক রিসোর্ট সংলগ্ন আসামির বাড়ির আঙিনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে,এরই ধারাবাহিকতায় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ সামছুদ্দিন খান (খোকন)-কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান,অবৈধভাবে মাটি কাটার দায়ে বৃহস্পতিবার ২ এপ্রিল রাতে উপজেলার লতব্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শামসুদ্দীন খান খোকনকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুঁজুন