বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে নতুন ভাষানচর বিএনপির আলোচনা সভা
logo

সিরাজদিখানে নতুন ভাষানচর বিএনপির আলোচনা সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত "রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নে ও ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে লতব্দী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ নভেম্বর বেলা ১১ টার দিকে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর বেপারী বাড়ি প্রাঙ্গনে লতব্দী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাফিজ বেপারীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লতব্দী ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি খলিলুর রহমান মাহমুদ,লতব্দী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন,লতব্দী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সদস্য পিয়ার আলী মোল্লা,৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন,৭ নং ওয়ার্ড সভাপতি মো: জাহাঙ্গীর মাদবর, ৪ নং ওয়ার্ড সভাপতি আসলাম মোল্লা,৩ নং ওয়ার্ড সহসভাপতি মো: মজিবর সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন