বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে নিউ মডেল একাডেমীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান
logo

সিরাজদিখানে নিউ মডেল একাডেমীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিউ মডেল একাডেমীর ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীদের নানান আয়োজনে ২০২৫ সালের বিদায় সংবর্ধনা ও দোয়া,এবং ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সনদ, স্মরণিকা, ক্রেষ্ট ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার ১৭ নভেম্বর সকাল ৯ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামে নিউ মডেল একাডেমী বিদ্যালয় প্রসঙ্গে বিএনপি নেতা লেহাজউদ্দিনের সভাপতিত্বে সহকারী শিক্ষক মো: লতিফুর রহমানের সঞ্চালনায় এ দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হাফিজুল উলূম নতুন ভাষানচর মাদরাসার সিনিয়র শিক্ষক ক্বারী মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতি বিএনপি নেতা লেহাজউদ্দিন বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের হাতে সনদ, স্মরণিকা, ক্রেষ্ট ও আর্থিক অনুদান তুলে দেন।

এ-সময় উপস্থিত ছিলেন নিউ মডেল একাডেমীর প্রধান শিক্ষক নাসরিন আহম্মেদ।

আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক ফারুক আহমেদ,আল আমিন হেনা,নজরুল ইসলাম মোল্লা,জাহাঙ্গীর বেপারী,দুখাই মোল্লা, শিক্ষক ইমরান হোসেন, মিজানুর রহমান,লুৎফর রহমান,মো: রফিকুল ইসলাম,মো: হোসেন আলী,মো:মাইদুল ইসলাম,মো: রায়হানুল ইসলাম,মো:মাহমুদুল হাসান

সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন