বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করায় ৪৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, আটক ১০
logo

সিরাজদিখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করায় ৪৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, আটক ১০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের  মিছিলের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলায় আসামিদের বিরুদ্ধে ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রে ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কবর্মকান্ডের  অভিযোগ আনা হয়েছে।

বুধবার ১৯ নভেম্বর সকালে সিরাজদিখান থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই )নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি করেন । এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে  জড়িত ১০ জন আটক করেছে পুলিশ । 

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মন্টু ভূইয়া (৩০), বাসাইল ইউপি যুবলীগ সদস্য, পিতা-মৃত তেতু ভূইয়া, সাং-উত্তর রাঙ্গামালিয়া,মোঃ নাইম শেখ উজ্জল (২২), উপজেলা ছাত্রলীগ সদস্য, পিতা-মৃত মোঃ মনির শেখ, সাং-উত্তর আবিরপাড়া,মোঃ হায়দার শেখ (২২), পিতা-মোঃ হেলাল শেখ, সাং-উত্তর আবিরপাড়া,রহিম শেখ (২৪), জৈনসার ইউপি ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক, পিতা-হাশেম শেখ, সাং-পশ্চিমপাড়া জৈনসার,মোঃ মকবুল হোসেন (৫৪), মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি, পিতা-মৃতঃ হাজী আঃ মজিদ দেওয়ান, সাং-কাজির বাগ,ইউসুফ শেখ (৪৯), সহ-সভাপতি, কেয়াইন ইউপি শ্রমিকলীগ, পিতা-মোঃহারেজ শেখ, সাং-চালতিপাড়া (বড় শিকারপুর),বাচ্চু সরকার (৪৮), সভাপতি, রশুনিয়া ইউপি কৃষকলীগ, পিতা-মৃত আব্দুস সামাদ সরকার, সাং- দানিয়াপাড়া, মোঃ আলমগীর হোসেন (৫০), কোলা ইউপি সহ-সাংগঠনিক সম্পাদক, পিতা-মৃত আব্দুল সালাম, সাং-জীবসারা, মোঃহালিম বেপারী (৩৮), পিতা-আবু তাহের বেপারী, সাং-চর বিশ্বনাথ, মোঃ সজিব মোল্লা (৩৬), আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ উপ-কমিটি এর মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সদস্য, পিতা-মোঃ আফিজ উদ্দিন মোল্লা, সাং-নয়ানগর (রাজানগর), সর্ব থানা-সিরাজদিখান জেলা-মুন্সীগঞ্জ।

এর আগে মঙ্গলবার সকাল ৯ টায় সিরাজদিখান উপজেলার যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনার রায়ের প্রতিবাদে প্রকাশ্যে পুলিশের টহল দলের সামনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে  নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় টহলের দায়িত্বে থাকা সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.কামরুজ্জামান সিকদারসহ দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে  প্রত্যাহার করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো.আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মঙ্গলবার সকালে  ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ দলের অঙ্গসংগঠনের  নেতাকর্মী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা,  নিয়ে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগানসহ মিছিল করছে। এ ঘটনায় ৪৫ জন নামীয় অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে । অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে আটক করা হযেছে । দায়িত্ব অবহেলার কারনে একজন এসআইসহ দুই কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে । 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন