বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
logo

সিরাজদিখানে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের নাইশিং গ্রামের ছৈয়ালবাড়ি ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী আ: মতিন ছৈয়াল এর সভাপতিত্বে উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।পরে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

আরো উপস্থিত ছিলেন উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপির,সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ।

খুঁজুন