বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
logo

সিরাজদিখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২৫-২৬ অর্থবছরের উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ এর সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।


খরিপ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল এবং উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সময় পাট ২০০ জন  তিল ৫০ জন ও উফশি আউশ ৩৫০ জন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণসমূহ ( প্রতি কৃষক)উন্নত মানের পাটের বীজ ০১ কেজি; ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি,গ্রীষ্মকালীন তিলের বীজ; ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি,উফশী আউশ ধানের বীজ ৫     কেজি ; ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র।প্রধান অতিথি মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ'র প্রতিনিধিত্ব করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী।এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা যাতে লাভবান হতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। 

উপস্থিত কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সময়মতো বীজ ও সার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

খুঁজুন