মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ মে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিকাল ৩ টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র এর সভাপতিত্বে এ প্রদর্শনী ও উপকরণ বিতরণ করা হয়।
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাজার স্থাপন প্রকল্পের আওতায় ৯৬ জন কৃষকের মাঝে তিনটি মৌসুমের বীজ, নেট, বীজ রাখার পাত্র, ফলের চারা, ঝাঝড়ি,জৈব সার, ডিএপি, এমওপি ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার মেধা আচার্য ও দেবাশীষ কর, সরকারি কৃষি সম্প্রসারণ অফিস একেএম আলমগীর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মোশারফ হোসেন ও বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
-খবরপ্রতিদিন/ সি.ব