বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা
logo

সিরাজদিখানে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ জুলাই সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: তৌহিদুল ইসলাম বারী।
আলোচনা সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,সমাজ সেবা কর্মকর্তা সুমন মধু,মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশনারা ফেরদৌস প্রমুখ।

এতে অংশনেন উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অফিসের অধীনে বিভিন্ন নারী সংগঠন ও ক্লাবগুলোর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জুলাই শহীদদের প্রতি একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নারী উন্নয়নে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সংসারে মা,বোন কঠোর পরিশ্রম করে সংসার সুখ,শান্তি বয়ে আনে, তেমনী নারীর সঠিক সিদ্ধান্ত ও তার ক্ষমতায়নে দেশ এগিয়ে যাবে।

 তিনি আরো বলেন নারীদের ক্ষতায়নে সরকার অনেক উদ্যােগ গ্রহন করেছে। নারীর স্বাধীনতা সংসারে থাকতে হবে। সংসারে বৈসাম্য থাকতে পারে না। এতে করে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। বাল্য বিবাহ চলবে না, বাল্য বিবাহের জন্য মায়েরাই দায়ী। বয়স সন্ধি আবস্থা ছেলেমেয়েরা ভুল সিদ্ধান্ত নিতে পারে, এর জন্য পিতামাতাকে সজাগ থাকার অনুরোধ করেন। পিতামাতা সচেতন হলে ছেলেমেয়েরা বিপদে পরবে না। পরিশেষে তিনি বলেন, সংসার সুখি হলে, সুখি হবে সমাজ, এমনি করে এই সুখ রাষ্ট্রের সুখ এনে দিবে বলেন বলে জানান।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন