রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই জুলাই বিপ্লবের ঘোষণা পত্র এবং গণঅভ্যুত্থানে হত্যায় জড়িতদের বিচারের দাবীতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ জুন বিকাল ৫ টার দিকে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আয়োজনে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র প্রধান সমন্বয়ক এডভোকেট মারুফ হাসান মন্টি,সিরাজদিখান উপজেলা প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ,যুগ্ম-সমন্বয়ক হামিদুল্লা খান,উপজেলা সমন্বয়ক কমিটির সদস্য আবুল হোসেন,উপজেলা ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাইম ইসলাম, আতিক মোড়ল।
এ সময় বক্তারা বলেন, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যতদ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করতে হবে। একইসঙ্গে গণঅভ্যুত্থানে যত হত্যাকাণ্ড ঘটেছে, সবই বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সিরাজদিখান উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র অসংখ্য নেতৃবৃন্দ সহ উপজেলা ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন।