বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ক্যাম্পইন
logo

সিরাজদিখানে জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ক্যাম্পইন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্ত করণে দিনব্যাপী বিনামূল্যে ভায়া ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫) সকাল ৯টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত আব্দুল মান্নান মাদবরের সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দীনেশচন্দ্র মন্ডলের তত্ত্বাবধানে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পইন অনুষ্ঠিত
 হয়।

এ-সময় এমও ডাঃ দ্বীপ্তি দেবনাথ,স্বাস্থ্য পরিদর্শক 
মোঃ এন ইসলাম,মনজু আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো: বিল্লাল হোসেন সদস্য কবিতা রানী সিকদার, স্বাস্থ্য সহকারী নাছিমা আক্তার,স্বাস্থ্য সহকারী,মর্জিনা আক্তার, সিএইচসিপি সামসুনাহার,এস.এস.এন সায়মা আক্তার, রোমানা দাস, মিডওয়াইফ পারভীন আক্তার রোগীদের সেবা প্রদান করেন।

এতে ৩০ থেকে ৬০বছর বয়সী নারীরা উপজেলার বালুচর ও লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর,পুরান ভাষানচর,নতুনচর,কংশপুরা,রামানন্দন,মোল্লাকান্দী বালুচর,খাসমহল বালুচর,খাসনগর,আকবরনগর,কালীনগর গ্রামের ২৩৭ জন নারী জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্ত করণে ফ্রী সেবা গ্রহণ করেন।এতে ৪ জন পজিটিভ সনাক্ত হয়।এ ৪ জনকে ডাঃ দ্বীপ্তি দেবনাথ পিজি হাসপাতালের উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

চিকিৎসকরা জানান,সোমবার নতুন ভাষানচর কমিউনিটি ক্লিনিকে ২৩৭ জন মহিলার জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা করা হয়। তবে এর মধ্যে ৪ জনের পজেটিভ রেজাল্ট ধরা পরেন। জরায়ু ও স্তন ক্যান্সার বড় ধরনের একটি ঘাতক ব্যাধি। প্রাথমিক ভাবে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অধিকাংশ নারীর জীবন রক্ষা করা সম্ভব হবে বলেও জানান চিকিৎসকরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন