বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
logo

সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

"আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এ শ্লোগানে কন্যাশিশুদের অধিকার সুরক্ষা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ অক্টোবর বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন,বর্তমানে কন্যাশিশুরা আগের চেয়ে অনেক সচেতন ও সাহসী। তারাই অধিকার আদায়ে রাস্তায় নেমে আসছে। এটাই আমাদের সমাজের ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন।

দেশ গঠনে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন আগামী দিনে কন্যাশিশুরা মেধা দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাজকে আলোকিত করবে।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সামজসেবা কর্মকর্তা সুমন মধু, মৎস কর্মকর্তা সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা আক্তার,  সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের রফিকুল ইসলাম প্রমুখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন