বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশে
logo

সিরাজদিখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশে

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর)বেলা ১২টায়  উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে র‍্যালীতে অংশ নেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ এ শ্লোগানে র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
71111ea4-cdd8-4289-ae8e-98ed6dcc1562.jpg 37.74 KB
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সৈনিক জনতার ঐক্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছিল। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী গণমানুষের নেতা শেখ মোঃ আব্দুল্লাহ্।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
d4009480-8ee3-40bc-9d53-3880f62e5b15.jpg 57.05 KB
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রশিদ মাসুদ, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি মো. নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির নেতা মো. নাজমূল, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদল আহ্বায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন