বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
logo

সিরাজদিখানে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী  মুন্সীগঞ্জ জেলা শাখা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে  নির্বাচনী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ নভেম্বর সকাল ৭ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শিকদার মার্কেটের সামনে মুন্সীগঞ্জ জেলা শাখা শ্রমিক ফেডারেশনের সভাপতি খিজির আ: ছালামের  সভাপতিত্বে  এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি , সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে নানা দিকনির্দেশনা দেন।

সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুর রব।
a39c7cf6-3506-47a2-a908-98db4de7a9dc.jpg 31.2 KB
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস, মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী ও মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদীখান) আসনের সংসদ সদস্য পদপপ্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী। সিরাজদীখান উপজেলা আমির মাওলানা কবির হোসেন, শ্রীনগর উপজেলা আমীর টি.এম. বেলাল হুসাইন, সিরাজদীখান উপজেলার জামায়াত ইসলামী সেক্রেটারি ওয়াসিম, শ্রীনগর উপজেলার সেক্রেটারী মো: নুরজামান মীরসহ আরোও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী প্রতিনিধি সম্মেলন কর্মী ।   

সন্মেলনে বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জন করেই সুস্থ রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব। তাই তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে সংগঠনের বক্তব্য তুলে ধরতে প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। নির্বাচনকে ঘিরে নানামুখী চ্যালেঞ্জ থাকলেও সাংগঠনিক ঐক্য ও ভোটারদের সমর্থনই দলকে শক্ত অবস্থানে নিয়ে যাবে। এজন্য শান্তিপূর্ন পরিবেশ বজায় রেখে প্রতিটি অঞ্চলে প্রচারণা কর্মসূচি জোরদার করার আহ্বান জানানো হয়। সম্মেলনের কার্যক্রম  শেষে একটি মিছিল বের করে নিমতলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন