পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সে) সকাল ১১টা থেকে বাদ যোহর পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আয়োজনে উদযাপন কমিটির উপজেলা শাখার সভাপতি মোঃ শাহিন সরদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান ঢালী সঞ্চালনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সভায় মহানবী (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, প্রগতি, এবং বিশ্ব ভ্রাতৃত্বের ওপর আলোচনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ ক্বারী মাওলানা মাসুম বিল্লাহ (খতিব, টঙ্গী বাড়ি জামে মসজিদ)সহ অনেকে।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান এবং উম্মতের প্রতি তাঁর সীমাহীন মমতার নানা দিক তুলে ধরেন। বক্তারা আরো বলেন, মহানবীর আদর্শকে দৈনন্দিন জীবনে ধারণ করলেই সমাজ থেকে হানাহানি, হিংসা ও অন্যায় দূর হবে।
আলোচনা সভা শেষে রশুনিয়া ইউনিয়ন পরিষদের মাঠ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার মোড় থেকে ঘুরে গিয়ে রশুনিয়া ইউনিয়ন পরিষদের মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠান শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
-খবরপ্রতিদিন/ সি.ব