বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে ডাকাতি মামলার ১ আসামী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার
logo

সিরাজদিখানে ডাকাতি মামলার ১ আসামী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতির মামলার ১ আসামী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কে তথ্য প্রযুক্তির সহায়তায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও কচুয়া থানার সীমান্তবর্তী দুর্গম এলাকায় মাছের ঘেরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

রোববার ২৯ মার্চ ও সোমবার ৩০ মার্চ মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নোমান ছিদ্দিক সঙ্গীয় অফিসার এসআই রাকিবুল ইসলাম সহ অফিসার, ফোর্সের সহায়তায় এ আসামীকে গ্রেফতার করেন।

পুলিশ সুত্রে জানা যায় এরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য দেশের বিভিন্ন স্থানে ডাকাতি কার্যক্রম চালিয়ে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও কচুয়া থানার সীমান্তবর্তী দুর্গম এলাকায় আশ্রয় নেয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান, গত ১ জানুয়ারী দিবাগত রাত  ৩ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি, চরেরগাও এলাকার সাদেকুর রহমানের বসত ঘরের জানালার গ্রীল কেটে অজ্ঞাতনামা ডাকাত বিল্ডিংয়ের ভিতর প্রবেশ ডাকাতি করে।এবিষয়ে সাদেকুর রহমানের স্ত্রী আমিনা রহমান (৬০) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। আমরা তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্ত করে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও কচুয়া থানার সীমান্তবর্তী দুর্গম এলাকায় অভিযান চালিয়ে কিবরিয়া শিকদার (৩৫), পিতা-হানিফ শিকদার, সাং-বৌলতলী, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট-কে গ্রেফতার করি।

উল্লেখ্য গত ১ জানুয়ারী দিবাগত রাত  ৩ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি, চরেরগাও এলাকার সাদেকুর রহমানের বসত ঘরের জানালার গ্রীল কেটে বিল্ডিংয়ের ভিতর অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ অলংকার মোবাইল নগদ টাকা পয়সা ডাকাতি করে নিয়ে যায়।পরে সাদেকুর রহমানের স্ত্রী আমিনা রহমান (৬০) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন।

খুঁজুন