বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে চাঁদা তুলতে বাধা দেওয়ায় ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ
logo

সিরাজদিখানে চাঁদা তুলতে বাধা দেওয়ায় ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনসিওর হাউজিং কোম্পানির সামনে থেকে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় ফারুক হোসেন নামে এক ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার রাত ১০ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বেগম বাজার-চরপানিয়া সড়কের এনসিওর হাউজিং কোম্পানির  সামনে এ ঘটনা ঘটে। মো.ফারুক হোসেন উপজেলার বালুচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। 

ভুক্তভোগী ইউপি সদস্য মো.ফারুক হোসেন জানান,রাতে বিএনপির একটি অনুষ্ঠান শেষে গাড়ি না পেয়ে আমি একটি ড্রাম ট্রাক করে বাড়ি যাই। ড্রাম ট্রাকটি এনসিওর হাউজিং কোম্পানির সামনে আসলে চরপানিয়া গ্রামের  সুলতান মাতবরের ছেলে  নুরে তাজেল(৩৫), মেজবাহ উদ্দিনের ছেলে সিয়ামসহ(২১) আরো ২/৩ জন ড্রাম ট্রাকের গতি   রোধ  করে চালকের কাছে চাদা দাবি করে। আমি বাধা দিলে  ক্ষুব্ধ হয়ে চাঁদাবাজরা আমার  উপর অতর্কিত হামলা চালায়।এ হামলায় আমার একটি হাত ভেঙে যায়। 

বালুচর ইউপি চেয়ারম্যান মো.আওলাদ হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ,চাদা তুলতে  বাধা দেওয়ায়  ইউপি সদস্য ফারুক হোসেনের উপর হামলা হয়েছে। তবে যারা হামলাটা করেছে তারা মাদক ব্যবসার সাথেও জড়িত।অভিযুক্ত নূরে তাজেল (৩৫)কে একাধিকবার ফোন করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হান্নান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

খুঁজুন