বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানীর কর্মচারীকে গুলি
logo

সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানীর কর্মচারীকে গুলি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানীর কর্মচারী (সুপারভাইজার)জুনায়েদ সরদার (২৩)কে ৩ দুষ্কৃতিকারী গুলি করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ২৬ আগষ্ট বেলা ১১ টার দিকে উপজেলার 
বাসাইল ইউনিয়নের চর বিশ্বনাথ গ্রামের নিমতলা টু সিরাজদিখান আঞ্চলিক সড়কের নেপালের ব্রীজের উপর এ ঘটনা ঘটে।

আহত সুপারভাইজার জুনায়েদ সরদার লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের ছাতির মসজিদ এলাকার জুয়েল সরকার ছেলে।সে কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় জননী টাওয়ারের তিনতলায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,প্রতিদিনের মতো জুনায়েত তার কর্মস্থল বিক্রমপুর মডেল টাউন অফিসে যাচ্ছিল । মঙ্গলবার বেলা ১১ টার দিকে তার কর্মস্থল বিকমেপুর মডেল টাউন অফিস থেকে প্রায় ৩শ গজ দূরে  চরবিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজের ওপর পৌছালে একটি  মোটরসাইকেলে যোগে  তিনজন দুর্বৃত্ত
জুনায়েদকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। 

একটি গুলি কোমরে আর দু‘পায়ে দুটি গুলি করে দ্রুত সরে যায় দূর্বৃত্তরা । স্থানীয়রা গুলি বিদ্ধ জুনায়েত সর্দারকে প্রথমে নিমতলা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । 

বিক্রমপুর মডেল টাউনের সহকারী এক্সিকিউটিভ অফিসার সোহাগ হোসেন বলেন,সকালে অফিসে থাকাকালীন এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি যে আমাদের সুপারভাইজারকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করেছে। তাঁকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে নেয়া হয়, পরে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  পিছন থেকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে।

আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সঠিক তদন্ত করে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনা হোক।

বিক্রমপুর মডেল টাউনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রনি গাজী বলেন,‘আমাদের সুপারভাইজার জুনায়েদের একটি কোমরে ও দুই পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে কোনো দ্ব›দ্ব নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক  রয়েছেন তাদের সাথে কথা বললে জানা যাবে  কারও সঙ্গে কোনো দ্ব›দ্ব ছিল কি না । ’

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি । যতটুকু জেনেছি জুনায়েত সর্দার নামে এক যুবক গুলি বিদ্ধ হয়েছে । একটি কোমরে ও দু‘পায়ে দুটি গুলি লেগেছে । ওই কোম্পনীর আভ্যন্তরিন কোন্দলের কারনে এ ঘটনা ঘটতে পারে । আমরা তদন্ত করছি ,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন