বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল
logo

সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিক,আপোষহীন নেত্রী ও 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মঙ্গলবার ৩০ ডিসেম্বর বাদ মাগরিব উপজেলা বিএনপির কার্যালয়ে মুন্সীগঞ্জ -১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ'র সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, আমিনউদ্দীন চৌধুরী সহ উপজেলা বিএনপি,যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কান্না জারিত কন্ঠে সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিক,আপোষহীন নেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

খুঁজুন