বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিরাজদিখান বাজারে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন শেখ মো: আব্দুল্লাহপুর
logo

সিরাজদিখান বাজারে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন শেখ মো: আব্দুল্লাহপুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাজারে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিদর্শন করেন ও খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সান্ত্বনা দেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি শেখ মো: আব্দুল্লাহপুর।রোববার ২৮ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন কালে শেখ মো: আব্দুল্লাহপুর ক্ষতিগ্রস্থ  দোকান মালিকদের সরকারি বিভিন্ন আর্থিক সহযোগিতা পেতে উপজেলা প্রশাসক ও জেলা প্রশাসকের সহযোগিতা নেওয়া পরামর্শ দেন।

আগুনে পুড়ে গেছে আটটি দোকান। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠপট্টি এলাকায় এ আগুনে পোড়ার ঘটনা ঘটে।প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া আরো কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ পেয়ে সিরাজদিখান থানার পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি নাছিম খান সহ উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

খুঁজুন