বুধবার (২৯ অক্টোবর) সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফ্লাইটটি বিলম্বিত হয়েছে।বিমানবন্দরের বে-৩ নম্বরে এ ঘটনা ঘটে।
বিমানের সিলেট অফিস জানিয়েছে, সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে সিলেট পৌঁছায় বিমানের বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজটি। সেখান থেকে যাত্রী নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। এতে চারজন শিশুসহ ২৬০ জন যাত্রী ও ১১ জন কেবিন ক্রু ছিলেন।
বোর্ডিং ব্রিজের ধাক্কায় ইঞ্জিন কাভার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানটি অপারেশন বাতিল করা হয়। পরে যাত্রীদের লন্ডনে পাঠাতে বিকল্প আরেকটি উড়োজাহাজ ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয়।
সবকিছু ঠিক থাকলে দুপুর আড়াইটায় সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে বলে জানিয়েছে বিমানের ঢাকা অফিস। এদিকে উড়োজাহাজ পরিবর্তনের কারণে দুবাই ও টরন্টো ফ্লাইটের সময়সূচিতেও সামান্য পরিবর্তন আনা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব