বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিলেটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকার চেক হস্তান্তর ও পুরস্কার বিতরণ
logo

সিলেটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকার চেক হস্তান্তর ও পুরস্কার বিতরণ

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিলেট অঞ্চলের বীমা গ্রাহকের ৩ কোটি ৪৫ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়েছে।
শুক্রবার  (২৫ জুলাই )  সকালে সিলেটে হোটেল নির্ভানা ইন এর হল রুমে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও  ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার প্রদান  অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের লিমিটেডের একক বীমা ও আল বারাকা ইসলামী বীমা  প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ ও ডেপুটি জেনারেল ম্যানেজার (উন্নয়ন) শরীফ সালেকিন এর  সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল)  সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয়  বীমা প্রকল্পের  উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (পুলিশ) ইমরান খান, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, একক বীমা প্রকল্পের  নির্বাহী পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম প্রমুখ।
ব্যবসা উন্নয়ন  সভা  শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের 

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন