বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিলেটে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
logo

সিলেটে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের চালের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর কানিশাইল এলাকার ১নং রোডের প্রত্যাশা ৪২ আ/এ নং বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম মো. আরাফাত হামজা (২০) ওই বাসার মৃত এরশাদ আলীর ছেলে। তিনি তার বড় ভাইয়ের সাথে নগরীর তালতলায়  মোটর পার্টসের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তিনি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বুঝা যাবে মৃত্যুর রহস্য।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন