বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সিলেটে ছাত্রদল নেতা লিটনের ফাঁসির রায় বাতিলের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ
logo

সিলেটে ছাত্রদল নেতা লিটনের ফাঁসির রায় বাতিলের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ

সিলেট জেলা ছাত্রদল নেতা আব্দুল মালিক (আন্নু মালিক) লিটনের ফাঁসির রায় বাতিলের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতা কর্মীরা। সোমবার (২৫ আগস্ট) বিকেলে সিলেট আদালত চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সহ সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, বিশিষ্ট মুরব্বি হাজী শহীদ উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার, সহ সাংগঠনিক সম্পাদক মুফাজ্জল চৌধুরী মূর্শেদ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রে মাদক মামলায় কারান্তরীন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটন। পরাজিত ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিকভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। 

অবিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তি দিতে হবে। বক্তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করেন। বিক্ষোভ সমাবেশে সিলেট জেলা, মহানগর, গোয়াইনঘাট উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন